
মো.সাহিদুল ইসলাম শাহীন:-বেনাপোলের ঐতিহ্য বিদ্যাপিঠ ‘বেনাপোল কলেজ”-এর শিক্ষকদের সাথে এক গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করেছেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।
সোমবার(২২ জুন) সকালে কলেজ ভবনের অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের সামগ্রিক পরিবেশ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ আলোকপাত এবং কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
উপস্থিতিদের উদ্দেশ্যে নুরুজ্জামান লিটন বলেন,
”একটি আদর্শ সমাজ ও জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পোশাকি শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের সুনাগরিক এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বেনাপোল কলেজের শিক্ষার পরিবেশ আরও বেগবান করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মতবিনিময় সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপনে উদ্ভুদ্ধ হওয়ার আহবান জানান নুরুজ্জামান লিটন। তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় কলেজ প্রশাসন ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন-
কামরুজ্জামান শান্তি(প্রিন্সিপাল, বেনাপোল কলেজ), আব্দুল মজিদ(সভাপতি, বেনাপোল কলেজ পরিচালনা পর্ষদ),এ কে এম আতিকুজ্জামান সনি(সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি),আখতারুজ্জামান(সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি),মো. রায়হানুজ্জামান দ্বীপু(সদস্য সচিব, বেনাপোল পৌর যুবদল),ওমর ফারুক(সদস্য সচিব, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল),শরিফুল ইসলাম চয়ন(আহ্বায়ক, শার্শা উপজেলা ছাত্রদল),মোহাইমিনুল সাগর(সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা ছাত্রদল),মো.আরিফুল ইসলাম আরিফ(আহ্বায়ক, বেনাপোল পৌর ছাত্রদল)।
এছাড়াও সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলে কলেজের শিক্ষার পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত