
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার বৌদ্ধ বিহারসমূহে বিতরণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা।
জেলা সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএইচটি বৌদ্ধ সংঘ কাউন্সিলের অর্থ সচিব নন্দপাল মহাথের, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী এবং গুইমারার সাবেক ইউপি চেয়ারম্যান অংগ্য মারমা।
অনুষ্ঠানে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, দায়ক-দায়িকা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গুইমারা ও মাটিরাঙ্গার মোট ৭৪টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা যায়, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলার ৯টি উপজেলার মোট ৪৯১টি বৌদ্ধ বিহারের প্রতিটিকে ১১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ইতোমধ্যে পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলার বিহারগুলোতে অনুদান বিতরণ করা হয়েছে। অন্য উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে অনুদান প্রদান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...