
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এরআগে সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন মিয়া নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশির আকবর আলির ছেলে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক ।
র্যাব সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে।
এতে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি এবং কয়েদিকে পালিয়ে যেতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি অভিযানিক দল স্বপন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত হাজতি ঘটনার দিন অন্যান্য কয়েদিদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায়।
এরপর তিনি শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্যকে গুলি...
নবনির্বাচিত কমিটিতে সভাপতি কুতুবউদ্দিন ও সেক্রেটারি দিদার হোসেন
নবনির্বাচিত কমিটিতে সভাপতি কুতুবউদ্দিন ও সেক্রেটারি...
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের মরদেহ উদ্ধার
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের...
এবার লটারিতে নির্ধারণ হলো ৫২৭ থানার ওসি
এবার লটারিতে নির্ধারণ হলো ৫২৭ থানার...
পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না:...
পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল...
সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আলতাফের পাশে অধ্যক্ষ...
সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আলতাফের...