
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সাশ্রয়ী ব্যবহার ও সরবরাহ পরিস্থিতি নিয়ে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয়ী ব্যবহারসহ বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিদ্যুতের সুষ্ঠু ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান, জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা , জামায়াতে ইসলামীর নেতা মো. আব্দুল বাতেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা।
সভায় জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও সমন্বিত ও কার্যকর করার পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...