
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের নিয়ে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শেরপুর শহরের সজবরখিলায় শাহীন ক্যাডেট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন।
অনুষ্ঠানে ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন ডপসের সভাপতি শহিদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক হাসান শরাফত, শিক্ষক রবিউল ইসলাম ও শিক্ষক নূর হোসেন নুসু।
তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ৯২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...
তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক
তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক