
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় সানগ্লাস ও জিরা পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিজিবির টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব চোরাচালান মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম) বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
পাশাপাশি সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...