
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস করা হয়েছে। গত রবিবার দুপুরে শেরপুর শহরের মোবারকপুর এলাকার মেসার্স সাউদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ ম্যানুফ্যাকচারার্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
একইসাথে ওই দুটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় ওই দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ইটভাটাসমূহের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলাসহ ইটভাটা স্থাপন আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...