
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত মাদককারবারি মো. খোকন মিয়া (৩৫) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের গোল মোহাম্মদের ছেলে ও চাঁন মিয়া (৪০) শেরপুর সদরের গনই বড়ুয়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। গত বুধবার রাতে শেরপুর সদরের গনই বড়ুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত বুধবার (১২ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর সদরের গণই বড়ুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রথমে মাদক কারবারি মো. খোকন মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর মাদক কারবারি মো. চাঁন মিয়াকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যমতে আটক খোকন মিয়ার শ্বশুরবাড়ির একটি চালের ড্রামের নিচে লুকানো অবস্থায় সাতটি প্যাকেটে মোট ১ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে শেরপুরে বিক্রির পরিকল্পনা করেছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শেরপুরে পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...