
শাহরিয়ার মিল্টন , শেরপুর : পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেসের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ বাস্তবায়নসহ উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
পরে প্রধান অতিথি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় প্লেসের ১০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিআইও-১ খন্দকার মোহাম্মদ শহিদুল হক সহ প্লেসের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...