
শাহরিয়ার মিল্টন,শেরপুর : চাকুরীচ্যুত সৈনিকদের বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ চাকুরীতে পূর্ণবহাল করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা।
বুধবার (২৭ নভেম্বর) সকালে শেরপুর পৌর শহরের থানার মোড়ে এক মানববন্ধনে পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের জের ধরে নিরাপরাধচাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুণর্বহালের’ দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করা ও যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহাল করা।

পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করা। বিশেষ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যদের যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর ধরে কারাগারে আছেন, তাদেরকে অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দিতে হবে।
তারা আরও বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ অন্তর্র্বতী সরকারের কাছে চাকরিচ্যুত নিরাপরাধ বিডিআর সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।
এসময় বিডিআর কল্যাণ পরিষদের শেরপুর জেলা সভাপতি সিপাহী হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সিপাহী নাছরুল করিম, প্রচার সম্পাদক সিগন্যালম্যান মো. নুরে আলম, সুবেদার শামছুল আলমসহ চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...