
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর পৌর শহরের রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
বুধবার রাতের এ ঘটনায় রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের মালিক ও কর্মচারীকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা। এরা হলেন, দোকান মালিক আশরাফুল হাসান রাজু ও কর্মচারী কাউসার আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রঘুনাথ বাজার রোডের রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখা যায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই দোকান ভাঙচুর এবং কর্মচারীর উপর হামলা চালায়।
খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখা ভেসে উঠার অভিযোগে দোকানের মালিক রাজু ও কর্মচারী কাউসারকে আটক করে নিয়ে যায় ।
শেরপুর সদর সার্কেল মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...