
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনসাধারণের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের মিলনায়তন ‘নিসর্গ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ্য ও বাছাইকৃত আবেদনকারীদের এ অনুদান দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী প্রত্যেকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সাধ্য অনুযায়ী সর্বদা প্রসারিত থাকবে।
সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও, জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে।
তিনি আরো বলেন যে, জেলা পরিষদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানো।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আগাত উপকারভোগীবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...