
শাহরিয়ার মিল্টন , শেরপুর: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শেরপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
পূজা নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নৈশপাহারার ব্যবস্থা ও রেজিস্টার সংরক্ষণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার এবং নির্ধারিত সময়ে বিসর্জন সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো তথ্য ছড়িয়ে পড়লে তা যাচাই না করে প্রচার না করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ফ্যাক্ট চেক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শহরের যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে আজান ও নামাজের সময় পূজার কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...