
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিভাবান দুই নারী খেলোয়ারকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৬ জুলাই ) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্যোগে জেলা প্রশাসক হলরুমে এ সাইকেল বিতরণ করা হয়।
উপহারপ্রাপ্ত প্রতিভাবান নারী খেলোয়ারা হলো, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখলা ছনকান্দা গ্রামের আশা মনি এবং একই এলাকার মরিয়ম আক্তার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দারিদ্রতার কারণে আশা মনি এবং মরিয়ম আক্তার দীর্ঘদিন থেকে প্রায় আড়াই কিলোমিটার পায়ে হেঁটে শেরপুর শহরের স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিক্স প্র্যাকটিস করে আসছিল।
ঘটনাটি ফেসবুকের মাধ্যমে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে এলে তিনি তাদের খোঁজ খবর নিয়ে এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ওই প্রতিভাবান দুই নারী খেলোয়াড়কে দুইটি বাইসাইকেল উপহার প্রদান করেন।
এই সাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি মোঃ আরিফ হোসেন, ফুটবল প্রশিক্ষক সাধারণ বসাক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিমধ্যে আশা মনি ফুটবলে এবং মরিয়ম আক্তার অ্যাথলেটিক্স এ বিকেএসপিতে প্রাথমিক ভাবে ভর্তির সুযোগ পেয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...