
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের রামের চর উচ্চ বিদ্যালয়ের ফেল করা শিক্ষার্থীরা সোমবার বিকেলে শিক্ষকদের অফিসকক্ষে আটকে তালা ঝুলিয়ে দেয়। পরে সন্ধ্যায় পুলিশি হস্তক্ষেপে শিক্ষকরা উদ্ধার পায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফলে ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জন পাস করেন। তবে ওই ২১ জন শহরের বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী। কিন্তু স্থানীয় কোন শিক্ষার্থী পাস করতে পারিনি।
এতে উত্তেজিত হয়ে ফেল করা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ফেল করার জন্য শিক্ষকদের দোষারোপ করে স্কুল প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষকদের অফিস কক্ষের ভিতরে রেখে তালা ঝুলিয়ে দেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেন। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেরপুর সদর থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের দুটি দাবি মেনে নিলে তালা খুলে দেয়। দাবি দুটি হলো, পরীক্ষায় ফেল করা সকল শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের (খাতা পুনঃনিরীক্ষণ) খরচ শিক্ষকরা নিজস্ব অর্থায়নে বহন করবেন এবং আগামী পরীক্ষায় অর্থাৎ ২০২৭ সালে ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ফরম ফিল-আপের খরচও শিক্ষকরা নিজস্ব অর্থায়নে বহন করবেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম জানায়, আমাদের পাঠদানে কোন গাফিলত নেই, ছেলেরাই ঠিক মতো পড়াশোনা না করা কারণে ফেল করেছে। আর দোষ পাচ্ছে আমাদের উপর। বিকেলে ফেল করা শিক্ষার্থী ও অভিভাবকরা এসে আমাদের তালাবদ্ধ করে রেখেছিলো। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, রামের চর উচ্চ বিদ্যালয়ে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষকদের তালা মেরে আটক রাখার খবর পেয়ে সদর থানা থেকে ফোর্স গিয়ে শিক্ষকদের উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছে, ওই স্কুলের সকল শিক্ষার্থী ফেল করলেও পাস যারা করেছে তারা শহরের বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...