
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি চাষ করে শেরপুর গারো পাহাড় এলাকার কৃষকরা ভালো ফলন পেয়েছেন। এতে ওই এলাকার কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন । আগে গারো পাহাড়ের অনেক জমি পতিত থাকলেও এখন সেখানে বিভিন্ন সবজি চাষ হচ্ছে, যার মধ্যে বরবটি চাষে বিশেষ সাফল্য এসেছে। বরবটির চারা থেকে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ফলন পাওয়া যায়।
শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকার কৃষকরা চলতি শীতকালীন মৌসুমে বরবটি ও শিম চাষ করে উল্লেখযোগ্য অর্থ উপার্জন করছেন। কৃষি বিভাগ জানিয়েছে, এই অঞ্চলের কৃষকরা বরবটি চাষে অনেক লাভবান হয়েছেন। অনেকেই এখন স্বাবলম্বী হয়েছেন।
শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় ২০ থেকে ২২টি গ্রামে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস, যারা মূলত গারো, কোচ, হাজং, ঢালু, বানাইসহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের সদস্য। আগে এখানে জমি পতিত থাকতো, কৃষকেরা বেকার থাকতেন এবং অভাব-অনটনে জীবন কাটাতেন।
কয়েক বছর ধরে এই পতিত জমিতে বরবটি ও শিম চাষ শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, মেঘাদল বাজারে প্রতিদিন ৩শ থেকে ৪শ মণ বরবটি বিক্রির জন্য নিয়ে আসেন তারা। এখান থেকে শেরপুর জেলা এবং ঢাকাসহ অন্যান্য জেলায় বরবটি পাঠানো হয়। প্রতিদিন এই বাজারে ৮ থেকে ১০ লাখ টাকার বরবটি বিক্রি হয়।
শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, শ্রীবরদীতে ৫০ হেক্টর জমিতে বরবটি চাষের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু কৃষকরা ৬০ হেক্টর জমিতে চাষ করেছেন। এই বছর শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাখাওয়াত হোসেন জানান, শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় প্রায় ৭৫ হেক্টর জমিতে বরবটি শিম চাষ হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতাও দিচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...