
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৬ এপ্রিল ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভা হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।
সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রার শহর প্রদক্ষিণ, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সাংস্কুতিক অনুষ্ঠান ও বিসিকের তত্বাবধানে তিন দিনব্যাপী বৈশাখী মেলা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ কা হয়।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বিভাগে সরকারী-বেসকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...