
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বালু দস্যুদের হামলায় এক বিট কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন। তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক।
ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এরএসবি তানভীর আহমেদ ইমন জানায়, বুধবার ভোরে রাংটিয়া রেঞ্জের গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় এক ট্রলি বালুসহ চালককে আটক করে ঝিনাইগাতী থানায় দেওয়া হয়। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলা হয়।
এর জের ধরে বুধবার রাত সাড়ে নয়টার সময় বালু দস্যুরা গজনী বিটের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক নিয়মিত টহলে বের হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী বনের নকশী এলাকায় ফরহাদ, রোমান ও জামান মোল্লাসহ ২০-২৫ জন বালু দস্যু দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়াসহ অন্যান্য বিটের বন কর্মকর্তারা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। পরবর্তীতে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য রাত এগারোটার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বন কর্মকর্তাদের উপর বালু দস্যুদের হামলার খবর পেয়ে রাত বারোটার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত বন কর্মকর্তাদের আশ্বাস দেন।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘‘ দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’’
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...