
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরে সেচ পাম্পে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর হক (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১৩ নং রৌহা ইউনিয়নে নাওবোরা বিল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নূর হক শেরপুর সদর উপজেলার রৌহা পূর্বপাড়া গ্রামের মন্না মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওবোরা বিলে কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য গিয়েছিলেন কৃষক নূর হক।
সেসময় বৈদ্যুতিক সেচ পাম্পে কাজ করার একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...