
শেরপুরে সহোদর বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪ টার দিকে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের নিজেদের বাড়ির আঙিনার একটি জাম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার সহোদর বড়ভাই হাতেম আলীর (৫৫) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াকুব আলী তার বড়ভাইকে ধারালো দা দিয়ে ঘাড়ের পিছনে কোপ দিলে সে গুরুতর আহত হয়।
পরবর্তীতে ৩১ মার্চ হাতেম আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় মৃত হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে বিচারিক পর্যায়ে মামলার বাদী, প্রত্যক্ষদর্শী সাক্ষী, তদন্তকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসকসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...