
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ ইরশাদুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া বাংলাদেশ এর অধীনে প্রথম কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে মজলিসে উমুমী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মৌলভী আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জমজম কুতুবখানা বাংলাদেশ এর সিইও আল আমিন খান।
প্রধান বক্তা ছিলেন মাওলানা নুরুল হক রহমানী। বক্তব্য রাখেন ইরশাদুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি মৌলভী আবু তালেব, মহাসচিব মুফতি নুরুল আলম, মাওলানা আব্দুল আজিজ সহ বোর্ডের উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যরা। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুল হালিম।
এদিন ৮৩ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। ৩২টি মাদ্রাসার মোহতামিমকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ৩৫০টি মাদ্রাসার মোহতামিমকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...