শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৭ পূর্বাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ মাদককে ‘না’ বলুন, খেলাধুলাকে ‘হ্যাঁ’ বলুন—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি অংশ নেয়। খেলায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মাইনউদ্দীন আহমদ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

মন্তব্য লিখুন

আরও খবর