
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের বটতলা মোড়ে বটতলা সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ.বি.এম শফিকুল ইসলাম শান্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নেতা মো. হাসানুর রেজা জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান মিন্টু, ফাহিম মোরশেদ বাধন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান লিখন, দপ্তর সম্পাদক আল-আমিন মোল্লা, আবুল হোসেন আবু, সোহাগ তালুকদার, মিলন তালুকদার প্রমুখ।
বক্তারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়াও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী প্রচারণা চালানোর উপর জোর দেন তারা।
মানববন্ধনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, যিদনি মডেল স্কুল এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওইসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মাদকবিরোধী প্রচারণায় তাদের সমর্থন ব্যক্ত করেন। মানববন্ধন শেষে মাদকবিরোধী বার্তাসহ লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...