শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ২৮ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে মাসিক রাজস্ব সভা জুন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।