
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের অধিকার সংরক্ষণ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়।
আনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান , জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশুদের অধিকার নিশ্চিতকরণ, তাদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি এবং শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...