
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে শেরপুর জেলা শহরের অষ্টমিতলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রনি (১৮) ও গৌরব (১২)। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। ল্যাবের মালিক শুভকে (২২) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ১ টার দিকে একটি দ্রুত গতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলা নামক স্থানে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী রনির ঘটনাস্থলে মৃত্যু হয়।
জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় শুভ নামে আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল নামে একটি দোকানের স্বত্বাধিকারী এবং কর্মচারী। এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুবায়দুল আলম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক ও মাইক্রোবাসে থাকা যাত্রীরাও পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...