
শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘোড়া ব্যবসায়ী জামাল উদ্দিন (৬২) নিহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পাকুল্ল্যাাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে ঘোড়া ব্যবসায়ী মো. মজনু মিয়া (৩৫)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হয়।
এ সময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় আরো একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল আমিন বলেন, দুর্ঘটনার স্বীকার ট্রলি ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...