
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ওই চালসহ অটোচালক কামাল হোসেনকে (৫০) আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরও কিছু বস্তা চাল বোঝাই করে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা বোঝাই ৩১টি বস্তায় প্রায় দেড় টন (১৫০০ কেজি) চালসহ চালককে আটক করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...