শেষ হলো কমলগঞ্জে মণিপুরীদের ঐতিহ্যবাহী মহারাসোৎসব

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ , ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাসলীলা শেষ হয়েছে বৃহস্পতিবার ভোরে। কার্তিক পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই উৎসবে দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ অংশ নেন।

মাধবপুর জোড়ামণ্ডপ মাঠে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় ১৮৩তম রাসোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আদমপুর গ্রামে বিষ্ণুপ্রিয়া ও মী-তৈ মণিপুরীদের ৪০তম আলাদা রাসোৎসবও হয়।

উৎসবকে কেন্দ্র করে বসে বিশাল মেলা, নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের মিলনমেলায় রূপ নেয় এই উৎসব।

মন্তব্য লিখুন

আরও খবর