
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ২৫ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ও ৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে টানা ১৫ দিনেরও বেশি দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। এ সময় কিছু কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। কিন্তু যে সমস্ত পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কারখানা বন্ধ করে রেখেছে, শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে না সে সব পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজও আশুলিয়ায় ২৫টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে ১৩ (১) ধারায় ২০ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ছুটির পরে ও বন্ধ কারখানার সামনে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...