শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন ও উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান, এমপি মাহমুদুল হকের সহধর্মিনী ফরিদা হক দীপা, কন্যা রুবাইদা হক রিমঝিম, উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম সোহানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর