
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট্ ফরিদা ইয়াসমিন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ মনোযোগসহকারে শোনেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি মানবিক সহায়তা হিসেবে ২৫টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন,“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।”
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানুষের দুঃসময়ে পাশে থাকা, দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে শেরপুর জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...