
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): অর্থনৈতিক সংকট ও নানাবিধ দুর্ভোগে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। সমাজের আর্ত–পীড়িত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়ে তারা নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
গতকাল বুধবার (০৭ জানুয়ারি) উপজেলা পদুয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ১০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও বিবাহ সামগ্রী প্রদান করা হয়।
সম্প্রতি লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হয়। সহায়তা পেয়ে অনেক পরিবারই জানান, এই সহযোগিতা তাদের দুঃসময়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে।
ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসীরা সবসময় নিজ এলাকার মানুষের পাশে থাকতে চান।
সেই লক্ষ্য থেকেই সংগঠিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এলাকার সচেতন মহল মনে করছেন, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অসহায় মানুষের পাশে এমন সহমর্মিতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজ থেকে অনেক দুঃখ-কষ্ট লাঘব হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
চিকিৎসা সহায়তা ও উপহারসামগ্রী প্রদানের সময়ে উপস্থিত ছিলেন , কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রাহমান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুরশেদুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি এস এম চিশতি, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শাহাবুদ্দিন, চরম্বা ইউনিয়ন প্রতিনিধি নেজাম উদ্দিন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত