
সংস্কার কমিশনে আমাদের সুপারিশ নিয়ে ডাকলেও যাবো, না ডাকলেও যাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
সংস্কার কমিশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছয়টি সংস্কার কমিশন করেছেন। কমিটিগুলো এখনো পূর্ণাঙ্গ হয়নি। কমিশন আগামীকাল (১ অক্টোবর) থেকে কাজ শুরু করবে। আশাকরি সংস্কার কমিশনে আমরা কিছু সুপারিশ করবো। কমিশন ডাকলেও যাবো, না ডাকলেও যাবো।
সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় অক্ষুণ্ণ থাকবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই সমানভাবে বাংলাদেশের অধিকার ভোগ করবো। এখানে কোন সংখ্যালঘু ও সংখ্যাগুরু থাকবে না। গণ আন্দোলনের পরে সকলে মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।
তিনি বলেন, বিদেশে বসে পতিত স্বৈরাচার বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ কোন রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না। দেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলমান রয়েছে এবং ফ্যাসিবাদের দোসররা সব জায়গায় বসে আছে। তারা চেষ্টা করবে একটা বিশৃঙ্খলা করার জন্য। আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ তা মেনে নিবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...