
সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মঙ্গলবার পাঁচজন ও বৃহস্পতিবার আরও দুজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার হননি।
অধ্যাপক দাস বলেন, ১৯ জুলাই মধ্যরাতে কয়েক শিক্ষার্থী সমকামিতার অভিযোগ তুলে তাদের সহপাঠীদের আটক করে। এরপর ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে জানানো হয়।
তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে ২০ জুলাই অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...