
মজিবুর রহমান,নেত্রকোনাঃ নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সুখারী ইউনিয়নের উদ্যোগে নাজিরগঞ্জ বাজারে এই কর্মী সমাবেশ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের একাধিকবারের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।
সভায় সভাপতিত্ব করেন সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা রাশেদ কামাল শাহিন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সবুজ,উপজেলা বিএনপি নেতা খসরু আহমেদ, মোস্তফা আশরাফ কামাল তুহিন, ইমরান তালুকদার, তৌসিফুল ইসলাম তৌসিফ,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রূপন,
উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ওয়ালীউল্লাহ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. হিলালী বলেন,১৯৮২ সালে ছাত্রদলে যোগদানের পর থেকে নানা দুঃসময়েও মামলা, হামলা, হুলিয়া উপেক্ষা করে আমি নেতাকর্মীদের পাশে থেকেছি।
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার-অনাচার সহ্য করেছি এবং মহান রবের কাছে ফরিয়াদ করেছি। আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করে অত্যাচারীদের দেশ থেকে বিদায় করেছেন।
তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে কেউ যদি অন্যায়, অবিচার, চাঁদাবাজি বা সমাজ–সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদের কোনো অবস্থাতেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না। এটি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। আমি আমার নেতার নির্দেশ বাস্তবায়নে এক চুলও পিছপা হবো না।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...