সরাইল কালিকচ্ছ দুই গ্রামের সংঘর্ষে নিহত এক, আহত ২৫

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , ২৮ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দিও ধুরন্তী পাওনা টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মো. হাদিম মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় পক্ষের প্রায় আরও ২৫ জন আহত হয়েছেন। রবিবার(২৮ জুন) রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধুরন্তী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত মো.হাদিম মিয়া ধরন্তি চাকসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

রাতে কালিকচ্ছ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মো. হাদিম মিয়া গুরুতর আহত হন।

পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা.মো. আলি আযম রাকিব।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর