
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): “তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিন এর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ এখলাছউর রহমান-এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. তাপস সুএধর, এ সময় বক্তব্য রাখেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনছর আহমেদ। সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার(আরএমও) ডা. মো.আলী আযম রাকিব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সায়েদুর রহমান।
উপজেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মামুন। জনস্বাস্থ্য প্রকৌশলী মো.রূপক,সরাইল উপজেলা রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।
কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হানিস মিয়া,আলোচনা সভায় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মকর্তা -কর্মচারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫- ২০২৬ অর্থবছরে মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোর কালীন স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে সম্মাননা ও সনদ বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...