
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি ট্রলারে ৯৩ জন জেলেসহ ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে জব্দকৃত মাছ এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এর আগে গত ৮ মে রাতে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক ও মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক মৎস্য বিভাগের সমন্বয়ে হাতিয়া উপজেলাধীন হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা, এফবি তাহিয়ান, এফবি সামিয়া, এফবি সাইফুল-২ ও এফবি মায়ের দোয়া নামে ৬টি বোট আটক করা হয়। বোটগুলো তল্লাশি করে চার লক্ষ একষট্টি হাজার টাকা মূল্যের ৬১৫ কেজি ইলিশ মাছ ও ৯৩ জন জেলেকে বোটসহ আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ৬টি বোট মালিককে ৪ লক্ষ ৭৬ হাজার ২৫০ টাকা জরিমানা করে ৯৬ জন জেলেকে মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...