
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আবুল খায়ের তরুন, ফেডারেশনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...