
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে কাঁচা বাজার এলাকায় প্রায় তিন শতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির সদস্য আপেল মাহমুদ।
এসময় সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সমিতির সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ সমিতির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন।
উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অবদান এবং তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...