
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং দায়িত্বশীল অনলাইন আচরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা অপতথ্য মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে এবং বিভ্রান্তিকর তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে সকল অংশীজনকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...