
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সোমবার দেশজুড়ে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে কর্মসূচি পালন করছে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন।
গতকাল রবিবার রাতেই ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানও নোটিশ দিয়ে গাজার পক্ষে সংহতি জানিয়েছে।
আগামীকাল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করব ছাত্রদল।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত