
আকাশ সাহাঃ সালথা: ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সালথা বাজারে প্রকাশ্যে বেচা-কেনার সময় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এসআই উত্তম কুমার উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সালথা বাজারে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, বর্ষা মৌসুম এলেই এক শ্রেণির মৎস্য শিকারিরা নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে নদী-নালা, খাল-বিল এবং নিচু জমির পানি থেকে ডিমে পেট ভরা মা মাছ ধরতে মেতে উঠেন। এতে দেশীয় মাছগুলো বড় হওয়ার আগেই মারা পড়ে যাচ্ছে। তাই দেশীয় মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...