
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) বিকেলে উপজেলার কাউলিকান্দা, ভাওয়াল,কদমতলা,মোড়েরহাট এলাকার কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।ধ্বংস করা চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী। এ সময় সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এএসআই শাহবুদ্দিন খান উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, সালথা উপজেলা কুমার নদে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
চায়না দুয়ারী জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী বড় হওয়ার আগেই মারা পড়ে যায়। তাই দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...