
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় বিএনপির নেতাকর্মীদের বাধায় জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন সংগঠনটির উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ।
তিনি অভিযোগ করে বলেন,স্থানীয় পুলিশ- প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার বিকেল ৩টায় সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থীর উপস্থিত থাকার কথা ছিল।
ওই অনুষ্ঠানে স্থানীয় কিছু লোকজন জামায়াতে যোগদান করার কথা ছিল। কিন্তুু একই সময় আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানস্থলে স্থানীয় বিএনপি অন্যায়ভাবে সভা আহ্বান করেন। এমনকি আমাদের অনুষ্ঠানস্থলের চেয়ারও ভাঙচুর করা হয়। সেই সাথে যারা জামায়াতে যোগ দিতে চেয়েছিল,তাদের হুমকি -ধামকি দেওয়া হয়।
জামায়াতের আমীর আরো বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করেছেন। আমরা যেখানেই প্রোগ্রাম করবো, সেখানেই বাধা দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে আমরা ঝামেলা পছন্দ করি না। তাই বিষয়টি ওসি ও ইউএনওকে অবগত করি। পরে প্রশাসনের পক্ষ থেকে উভয় দলের নেতাদের সভা-সমাবেশ না করার পরামর্শ দেন। আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,জামায়াতের সভা-সমাবেশে এতদিন কোনো সমস্যা ছিল না। তবে আজকে যেহুতু আমাদের প্রোগ্রামে সরাসরি বাধা প্রদান করা হয়েছে,সেহেতু আতঙ্ক তো আছেই। তবে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা আবারও ওইখানে সমাবেশ করবো- ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, সেক্রেটারী তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওলিউজ্জামান,জামায়াত ইসলামী নেতা কাজী সায়েম প্রমুখ।
জামায়াতের অভিযোগের বিষয় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপি এক নেতা জামায়াতে যোগদান করার কথা ছিল। তাই বিএনপির কিছু নেতাকর্মী ওই সভায় বাধা দিয়েছে বলে শুনেছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...