
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরে সালথায় পাইকারি ও খুচরা পর্যায়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ী জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজের আড়তে এ অভিযান পরিচালনা জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স।
অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির করার অপরাধে বাজারের মোল্যা ট্রেডার্সকে ৫ হাজার, হোসেন ট্রেডার্সকে ৫ হাজার ও রাবেয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাজুল হক এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।
ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গত কয়েকদিন ধরে ফরিদপুরের বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আড়তে অভিযান চালানো হয়। পেঁয়াজ নিয়ে কারসাজি করার দায়ে সালথার তিন আড়ত মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...