
আকাশ সাহা,সালথা:ফরিদপুরের সালথায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তাঁকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন মা-বাবা। গতকাল রবিবার (৬ অক্টোবর) দুপুরে ওই ছেলেকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ছেলেটির নাম সবুজ তালুকদার (২৩)। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের চাদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্র জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগার করার জন্য মাঝে মাঝেই বাড়িতে ঝামেলা করেন তিনি। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতেন।
এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমান আদালতের একটি টিম ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে সবুজকে আটক নিয়ে আসেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী বলেন, মা-বাবার আবেদনের প্রেক্ষিতে রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করে আনা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...