
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডিবর্দি গ্রামের এক প্রবাসীর সাথে পূর্বশত্রুতার জের ধরে তার বাগানের চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই প্রবাসীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) রাতের আধারে এই ঘটনা ঘটে। এ বিষয় নিয়ে ওই প্রবাসীর স্ত্রী সাবিনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,অভিযোগে অভিযুক্ত একই গ্রামের মৃত.বারেক মুন্সির ছেলে মহিউদ্দিন মুন্সি ও তার ভাগ্নেরা মিলে এলাকার প্রভাবশালী হওয়ায় ক্ষমতা খাটিয়ে এধরনের ঘটনা ঘটিয়েছে। প্রবাসীর স্ত্রী
সাবিনা বেগম জানান, কয়েক বছর আগে ৫২ শতাংশ জমি আমরা মহিউদ্দিন মুন্সির কাছ থেকে ক্রয় করি। কিছুদিন পর তার ভাগ্নেরা জমির দাবি করে, তখন স্থানীয় শালিস মিমাংসা হয়। ঘটনার সমাধানও হয়ে যায় স্থানীয় গন্যমান্যদের সামনে। পূনরায় আবার তারা আমার লাগানো প্রায় ১০০ টিরও বেশি গাছ কেটে ফেলেছে,আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত মহিউদ্দিন মুন্সির সাথে কথা হলে তিনি জানান, এই জমি আমিই ওনাদের কাছে বিক্রি করেছি, মাঝে আমার ভাগ্নেরা ঝামেলা করেছিলো তারপরও তার সমাধানও করে দিয়েছি। কিন্তু আবার কে বা কাহারা এই চারা গাছ কেটে ফেলেছে আমার জানা নেই। আমি ঘটনার কিছুই জানি না।
সালথা থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই রনি খালাসী জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি, ঘটনার সতত্যা পাওয়া গেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে বসে সমাধানের চেষ্টা করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...