
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট- ৩ সুনীল অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন মা ইলিশ রক্ষা কার্যক্রমের উপর দিকনির্দেশনা মূলক এবং স্বাগত বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এসডিএফ অফিসার মোঃ নাসিম আহম্মেদ আনসারী’র সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন বানু, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার , নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ শরীফ আল মামুন,মেরিন ফিশারিজ অফিসার মোঃ কাওছার হোসেন আকন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল বক্তৃতা করেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...